ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

Panchagarh court photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ে একটি গণধর্ষণ মামলা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদীকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলায় অভিযুক্ত পাঁচজনসহ অন্য আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্প্রতি পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসেইন মুহম্মদ ফজলুল বারী এ রায় দেন। এ সময় আসামি ও সংশ্লিষ্ট আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ জুলাই রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মোকছেদুল ইসলাম (৩২), সাদেকুল ইসলাম (৩২) ও খয়রুল ইসলাম (৪২)সহ অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা করেন ৩০ বছর বয়সী এক নারী।

এজাহারে ওই নারী অভিযোগ করেন, পঞ্চগড় থেকে বাড়ি ফেরার পথে তিন মাইল এলাকায় তাকে অটোরিকশা থেকে নামিয়ে মুখ চেপে ধরে রাস্তার পাশে নিয়ে যাওয়া হয়। এ সময় তার দুই বছরের শিশুসন্তানকে ছুরি দেখিয়ে জিম্মি করে আসামিরা তাকে ধর্ষণ করেন। পরে ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ তাকে ও তার শিশুসন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তবে মামলার তদন্তে ভিন্ন তথ্য উঠে আসে। তদন্তে বাদীর কাপড় থেকে পাওয়া বীর্যের সঙ্গে মামলার কোনো আসামির ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া যায়নি। তবে ওই ডিএনএ জগদল এলাকার আইবুল হক নামের এক ব্যক্তির ডিএনএ প্রোফাইলের সঙ্গে মিলে যায় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

তদন্তে আরও উঠে আসে, ওই নারী আইবুল হকের বাড়িতে ভাড়া থাকতেন এবং তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে তদন্তে প্রমাণ পাওয়া যায়।

পরবর্তীতে সাক্ষীদের সাক্ষ্য, পুলিশের চূড়ান্ত প্রতিবেদন, ডিএনএ প্রতিবেদনসহ মামলার অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা ও বিচার-বিশ্লেষণ শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতি দেন। একই সঙ্গে অভিযোগকারী নারীকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার আসামিরা। তাদের দাবি, ওই নারী ও আইবুল হকের সম্পর্ক নিয়ে সমালোচনা করায় তাদের ফাঁসাতে পরিকল্পিতভাবে গণধর্ষণের ঘটনা সাজানো হয়েছিল। তবে এ বিষয়ে অভিযোগকারী নারীর বক্তব্য পাওয়া যায়নি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খলিলুর রহমান বলেন, আদালত মামলার নথিপত্র, পুলিশ প্রতিবেদন ও ডিএনএ রিপোর্ট সতর্কতার সঙ্গে পর্যালোচনা করেছেন। বিচার-বিশ্লেষণ শেষে আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন, তা আইনসম্মত। তার মতে, প্রকৃত অপরাধের বাইরে মিথ্যা মামলা দায়েরের প্রবণতার ক্ষেত্রেও এ রায় একটি আইনি বার্তা দেবে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান রাশেদ বলেন, ধর্ষণের ঘটনাটি সাজানো ছিল এবং নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আদালতে আসামিদের নির্দোষ প্রমাণ করা সম্ভব হয়েছে। আদালতের রায়ে তারা সন্তুষ্ট।

August 23, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি

আপডেট সময় : ১১:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬