ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

Bagatipara photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সফল মৎস্য চাষিদের মধ্যে ক্রেস্ট বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। “রুপালি মাছে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজানুল হক, সমবায় কর্মকর্তা ইবনে জামান মোহাম্মদ ফয়জুল কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্দু রায়, যুব কর্মকর্তা মো. আব্দুস সবুর, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. নেকবার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এ কে এম আফজাল হোসেন এবং জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষিদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

August 16, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৩:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬