ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারীর মৃত্যু বাগাতিপাড়ায় পাঁচ বছর ধরে সরকারি গুদামে গম সংগ্রহ শূন্য দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার

বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা গুরুতর আহত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৫১৯ বার পড়া হয়েছে

bagatipara accident news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা গুরুতর আহত

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ও দয়ারাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশিক এস বি সাত্তার গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার জয়ন্তীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও দয়ারাপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে দয়ারাপুর ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেলে করে উপজেলা পরিষদে ফিরছিলেন। পথিমধ্যে জয়ন্তীপুর এলাকায় ভাঙারি মালামালবোঝাই একটি স্যালো ইঞ্জিনচালিত ভটভটি, একটি ইজিবাইক এবং তার মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিক এস বি সাত্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা গুরুতর আহত

আপডেট সময় : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬