ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৫ বছরেও নিজস্ব ভবন পায়নি পুঠিয়া পৌরসভা, ভাড়া ভবনেই চলছে কার্যক্রম অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল আনোয়ারায় কেইপিজেডের বৃষ্টির ঢলে মেরিন একাডেমি সড়ক বিচ্ছিন্ন, তলিয়ে গেছে সিইউএফএল সড়ক তিন দিনের টানা বর্ষণে পানিতে ভাসছে চট্টগ্রাম, জনজীবন বিপর্যস্ত বাগাতিপাড়ায় খালের মাটি নিয়ে বিএনপির দুই নেতার দ্বন্দ্ব, মারধরের অভিযোগ বাগাতিপাড়ায় সাড়ে ২৪ লাখ টাকার ড্রেন প্রকল্প নিয়ে প্রশ্ন, সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

Manda news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

নওগাঁর মান্দায় তেঁতুলিয়া ইউনিয়নের টেংরা খালে গোসল করতে নেমে মমতাজ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার চৌজা গ্রামের টেংরা খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ হোসেন চৌজা গ্রামের মৃত আজমতুল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিনি গোসল করতে খালে নামেন। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। কিছুক্ষণ পর খালের পাশের রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় এক পথচারী তাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাল থেকে তুলে আনলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, মমতাজ হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬