ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী আয়েশা’র মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৯৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী আয়েশা’র মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় আয়েশা খাতুন (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার জিগরির আজগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা ওই এলাকার আব্দুল আলিমের মেয়ে এবং তমালতলা বাজারে অবস্থিত ইক্বরা ইসলামিক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও স্কুল ভ্যানে করে বাড়ি ফিরছিল আয়েশা। বাড়ির সামনে পৌঁছালে ভ্যানচালক তাকে রাস্তার বিপরীত পাশে নামিয়ে দেন। এ সময় আয়েশা দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে এদিন সন্ধ্যার আগে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, রাজশাহীর রাজপাড়া থানার বেতার বার্তার মাধ্যমে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় বাগাতিপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। লাশ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

June 23, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী আয়েশা’র মৃত্যু

আপডেট সময় : ০৯:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬