ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মীর আ/ত্ম/হ/ত্যা! রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক নাটোরে বিয়ের এক মাস পর নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে ৪ পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

Pic - Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় রিয়াদ হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার কালাদী বড়বাড়ী এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ হোসেন আড়াইহাজার উপজেলার লস্করদী এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, শুক্রবার সন্ধ্যার পর রিয়াদ হোসেন রূপগঞ্জের আতলাপুর বাজারে কাজ শেষ করে মোটরসাইকেলযোগে ভুলতা-গাউছিয়া এলাকায় ফিরছিলেন। পথে এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী বড়বাড়ী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা সীম গ্রুপের একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিয়াদ হোসেনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় কাভার্ডভ্যানটি জব্দ এবং এর চালক আব্দুল আজিজকে আটক করা হয়।

এসআই মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক

আপডেট সময় : ১১:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬