ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১৯৮ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়নের কেন্দ্রস্থল আয়নাপুর বাজারে অবস্থিত পুরাতন ভবনের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন)দুপুরে আয়নাপুর পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ইউনিয়ন পরিষদ ভবন অন্যত্র নির্মাণের প্রস্তাব বাতিল করে পূর্বের স্থানেই আধুনিক ভবন নির্মাণের জোর দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সরকার রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, কাংশা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ ধলু, সুরুজ্জামান মাস্টার, আবু সালেহসহ আরও অনেকে।

বক্তারা বলেন, কাংশা ইউনিয়নের কেন্দ্রস্থল আয়নাপুর বাজার শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম এ স্থান থেকেই পরিচালিত হয়ে আসছে। তাই জনগণের সুবিধা, সহজ যাতায়াত এবং সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে নতুন ইউনিয়ন পরিষদ ভবনও পুরাতন ভবনের স্থানেই নির্মাণ করা প্রয়োজন। তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ ভবন অন্যত্র নির্মাণ করা হলে সাধারণ জনগণকে সেবা গ্রহণে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হবে। তাই জনস্বার্থ বিবেচনায় বর্তমান স্থানেই একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে কাংশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, কৃষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এলাকাবাসী।

June 18, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬