ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপুরে পুকুরে সেচের জলমোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু রুয়েটে শুরু হয়েছে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার মান্দায় শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন, শোকজ নোটিশ জারি বার্ধক্যে সন্তানের নির্যাতন, প্রাণভয়ে বাড়িছাড়া অসহায় বাবা-মা; রাণীশংকৈল থানায় অভিযোগ সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনমনে নানা গুঞ্জন বরেন্দ্রর রুক্ষ মাটিতে ফলছে মিষ্টি আঙুর, বাণিজ্যিক চাষে নতুন সম্ভাবনা ২২ বছরেও সংস্কার হয়নি বাগাতিপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক, দখল-সংকোচনে হারাচ্ছে অস্তিত্ব বরেন্দ্র অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য ধারণ করে সুনাগরিক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

বানেশ্বর আমবাজারে মার্কিন রাষ্ট্রদূতের সফর, খোঁজ নিলেন দাম ও বাণিজ্যের চিত্র

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানেশ্বর আমবাজারে মার্কিন রাষ্ট্রদূতের সফর, খোঁজ নিলেন দাম ও বাণিজ্যের চিত্র

রাজশাহীর আমের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর আমবাজার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত Brent Thomas Christensen। মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে দেশের অন্যতম বৃহৎ এই আমবাজার পরিদর্শন করেন।

সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকা-রাজশাহী মহাসড়ক সংলগ্ন বানেশ্বর আমবাজারে পৌঁছে মার্কিন রাষ্ট্রদূত বাজারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। আমের মৌসুমের ব্যস্ততম সময়ে তিনি বিভিন্ন জাতের আমের বেচাকেনা পর্যবেক্ষণ করেন এবং ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় করেন।

বাজার সূত্রে জানা যায়, রাষ্ট্রদূত বিশেষভাবে ক্ষীরসাপাত (হিমসাগর), ল্যাংড়া, আম্রপালি ও বারি-৪ জাতের আমের বর্তমান বাজারদর, সরবরাহ ব্যবস্থা এবং ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ব্যবসায়ীদের কাছ থেকে আম বিপণনের বাস্তব চিত্র এবং বাজার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।

সফরকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মো. নাইমুল হাসান, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত সালমান এবং বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আ. রাজ্জাক দুলালসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, বিদেশি কূটনীতিকের এমন সফর রাজশাহীর আমশিল্পের প্রতি আন্তর্জাতিক আগ্রহ আরও বাড়াবে। আম উৎপাদন ও বিপণনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত বানেশ্বর বাজার থেকে প্রতিদিন বিপুল পরিমাণ আম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। মার্কিন রাষ্ট্রদূতের এ সফর রাজশাহীর আমবাজারের গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বানেশ্বর আমবাজারে মার্কিন রাষ্ট্রদূতের সফর, খোঁজ নিলেন দাম ও বাণিজ্যের চিত্র

আপডেট সময় : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬