ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মীর আ/ত্ম/হ/ত্যা! রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক নাটোরে বিয়ের এক মাস পর নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে ৪ পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

রোববার (১৪ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। পাশাপাশি, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনারও দাবি তোলেন।

সমাবেশে রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী বিএনপির নামে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জিসানের বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ও রাজাকারদের উত্তরসূরিরা বিভিন্নভাবে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতারা ধর্মের কথা বললেও তাদের কর্মকাণ্ড দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থের পরিপন্থী।

তিনি আরও বলেন, জনগণের অধিকার হরণ এবং শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা সৃষ্টির মাধ্যমে তারা তাদের প্রকৃত চরিত্র প্রকাশ করছে।

বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬