ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা লালপুরে নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, কৃষকের ক্ষতি ৯ লাখ টাকা নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শোভাযাত্রা ও মতবিনিময় সভা মাধবপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজির ২ যাত্রী নিহত, আহত দুই মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা

নওগাঁর মান্দায় চারটি বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। এ দাবিতে বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর মৎস্যজীবীপাড়া ব্রিজ এলাকায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে গোয়ালমান্দা ঈদগাহ মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৎস্যজীবীপাড়া ব্রিজে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে স্থানীয় কৃষক, শ্রমজীবী মানুষসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, নুরুল্লাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক দুলাল হোসেন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং কৃষক মকলেছার রহমান, আবুল কাসেম ও সাদেক হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালমান্দা, চকউদয় নারায়ণ, বারিল্যা ও কদমতলী বিলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিবছর ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে অন্তত ৩ হাজার বিঘা জমি দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে থাকে। এ কারণে কৃষকেরা সেখানে কোনো ধরনের ফসল করতে পারেন না। স্থানীয়দের অভিযোগ, বিলগুলোর পানি নিষ্কাশনের খালটি ভরাট হয়ে থাকলেও তা পুনঃখননের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বক্তারা বলেন, খালটি পুনঃখনন করা হলে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে। এতে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি আমন ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ বৃদ্ধি পাবে। একই সঙ্গে খরা মৌসুমে খালের পানি কৃষিকাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

মানববন্ধনে কৃষকেরা বলেন, জলাবদ্ধতার কারণে প্রতি বছর তাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অনেক জমি অনাবাদি পড়ে থাকায় কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ছে। দ্রুত খাল পুনঃখনন করা হলে এলাকার কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

মানববন্ধন থেকে এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা

আপডেট সময় : ০৬:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬