পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ১০:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু
পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামের মাদরাসা দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম ওই ইউনিয়নের শিতলী হাসনা এলাকার জাকির হোসেনের ছেলে এবং লাবিব সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা স্থানীয় একটি নুরানি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার দুপুরে সাহেবীজোত দশমাইল এলাকার পুকুরে গোসল করতে যায় তারা। সাঁতার না জানায় তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতা তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সাতমেরা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, তারা মাদ্রাসার হাফেজী শাখায় পড়ছিল। সাঁতার না জানায় পুকুরে নেমে তলিয়ে গিয়ে এই দুর্ঘটানাটি ঘটেছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জর (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।



















