ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাগেরভিটা গ্রামে এক প্রবাসী পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঝিনাইগাতীর বিজ্ঞ সি.আর আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মোছাঃ আয়শা সিদ্দিকা অভিযোগ করেন, গত ৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, রামদা ও লাঠিসোঁটা নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ঢুকে ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় বাধা দিলে জোসনা বেগম নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া আজিজুল ইসলাম নামে আরেক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

বাদীপক্ষের দাবি, অভিযুক্তরা ঘরের ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ টাকা, দেড় ভরি ওজনের দুটি স্বর্ণের বালা, এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইনসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। একই সঙ্গে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে।

আহতদের প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত একজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় মোঃ গদা মিয়া, মোঃ বাবু মিয়া, মোঃ হাফিজুর রহমান, মোছাঃ হাফিজা খাতুন, মোঃ দুলাল মিয়া ও মোঃ আলম মিয়াসহ ৬ জনকে আসামি করা হয়েছে।

বাদীর অভিযোগ, ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়। পরে আদালতে মামলা দায়ের করা হয়।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা

আপডেট সময় : ০২:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬