রাজশাহীতে ট্রেনের ধা/ক্কা/য় নারীর মৃত্যু
- আপডেট সময় : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে ট্রেনের ধা/ক্কা/য় নারীর মৃত্যু
গৌরহাঙ্গা রেলগেটে মহানন্দা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল সাতক্ষীরার বাসিন্দার
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগমের স্বামী রজব আলী।
তাদের বাড়ি কালিগঞ্জ উপজেলা-র নারায়ণপুর গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফয়সাল বিন আহসান। তিনি জানান, হাসিনা বেগমের মেয়ের বাড়ি মোহনপুর উপজেলা-র কেশরহাট এলাকায়। নাতনি অসুস্থ থাকায় প্রায় ১৫ দিন আগে তিনি রাজশাহীতে আসেন।
বুধবার সকালে তিনি সাতক্ষীরা যাওয়ার উদ্দেশ্যে বের হন। গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতাবশত মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল হিসেবে চলাচল করছিল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি ফয়সাল বিন আহসান আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



















