ঢাকা ১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে গিয়ে আর দেশে না ফেরার প্রবণতা দুঃখজনক- ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড়ে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত আকাশ মাল্টিমিডিয়া একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তৃণমূলের খেলোয়াড়দের বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন- ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মাদক-জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশি অভিযান জোরদার করা হবে: আরএমপি কমিশনার লালপুরে জমি দখল নিয়ে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আ/ত্ম/হ/ত্যা শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান: ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খাদ্য অধিদপ্তরের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ মে) বিকেলে উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাহমুদুল হক রুবেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন-এর সভাপতিত্বে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল রানা-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন মো. আমিরুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ধানকলের মালিক, কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন কৃষক ও মিলারদের কাছ থেকে কেজিপ্রতি ৪৯ টাকা দরে ২ হাজার ৬১৯ মেট্রিক টন চাল এবং কেজিপ্রতি ৩৬ টাকা দরে ১ হাজার ৭৮৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬