ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন রাণীনগরে পারিবারিক দ্বন্দ্ব থামাতে গিয়ে গ্রাম পুলিশসহ আহত ৬ দুই বছর পর ইন্টার্নশিপে গিয়ে রামেক হাসপাতালে অবরুদ্ধ, ছাত্রলীগের দুই নেতাকে পুলিশের হেফাজতে রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে কুষ্টিয়ায় বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ‘ইমন’ গ্রেপ্তার বাগাতিপাড়ায় টাকা দিয়েও বৈধ বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা নেই, পল্লী বিদ্যুৎ ঘিরে নানা অভিযোগ অন্যের অসহায়ত্ব তুলে ধরা সাংবাদিক ইসাহাকের নিজেরই এখন বাঁচার আকুতি গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুঠিয়ায় মাটি ফেলে রাস্তা নষ্ট করায় ইটভাটা মালিককে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২ ২৫১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় মাটি ফেলে রাস্তা নষ্ট করায় ইটভাটা মালিককে জরিমানা

এম এম মামুন, রাজশাহী:
পুঠিয়ায় মাটি ফেলে রাস্তা নষ্ট করায় ইটভাটা মালিককে জরিমানা। ইটভাটার মাটি পরিবহনে নষ্ট হচ্ছে রাজশাহীর গ্রামীন রাস্তা। ট্রাক্টরে অতিরিক্ত মাটি তোলার কারণে তা ছড়িয়ে পড়ছে রাস্তায়। এতে চলাচলে দুর্ভোগ হয় স্থানীয়দের। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা তেমন একটা নেওয়া হয় না। তবে এবার রাস্তা নষ্টের অপরাধে তিন লাখ টাকা জরিমানা গুণলেন জেলার পুঠিয়া উপজেলার এক ইটভাটা মালিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ বুধবার সকালে ইটভাটায় গিয়ে এ দণ্ড দেন। এই ইটভাটাটি পুঠিয়ার ধোকড়াকুল এলাকায়। ইটভাটার মাটি পরিবহনের কারণে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের প্রায় আধা কিলোমিটার রাস্তা নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। অভিযোগ পেয়ে ইউএনও এই অভিযান চালান।

ইউএনও জানান, ইটভাটার মাটি পরিবহনের সময় রাস্তায় পড়েছে। বুধবার ভোরে বৃষ্টির কারণে কাঁদাও হয়েছে। সকালে মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তি পড়ে জখম হয়েছেন। এরপরই তিনি এ বিষয়ে অভিযোগ পান। তিনি সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়ায় ‘এমআরথ নামের এই ইটভাটাটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড। তবে ভাটা মালিক জের মোহাম্মদ জরিমানার টাকা পরিশোধ করেছেন।

তিনি আরও জানান, রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য কেউ সরকারি রাস্তার ক্ষতি করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

April 20, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় মাটি ফেলে রাস্তা নষ্ট করায় ইটভাটা মালিককে জরিমানা

আপডেট সময় : ০৩:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২