ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জুয়েলারি ব্যবসায়ীর ওপর হা’মলা, স্বর্ণালংকার ও টাকা লুট; আটক ১ গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর মান্দায় গো’বর ফেলা নিয়ে বিরোধ, লা’ঠির আ/ঘাতে আহত ১ মহাদেবপুরে ইটভাটা মালিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড়ে বৃষ্টিতে টমেটোর ক্ষতি, দামে কিছুটা স্বস্তি কৃষকদের পবার টিসিবি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পণ্য পুড়ে ছাই রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত রুহির চিকিৎসায় ইউএনও কার্যালয়ের সহায়তা, এগিয়ে আসার আহ্বান

দুর্গাপুরে দশম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ১৫৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপুরে দশম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

এম এম মামুন, রাজশাহী:
দুর্গাপুরে দশম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত। রাজশাহীর দুর্গাপুর উপজেলার সুখানদিঘী গ্রামে চোখে টর্চ লাইটের আলো পড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মন্টু আলী (২৪) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহত মন্টু উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী গ্রামে নুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার ১২টার দিকে কালিগন্জ বাজার এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও দুর্গাপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার রাতে মন্টু, অনিক, ফাহিম সহ কয়েকজন তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলো। এ সময় ওই পাশ দিয়ে মোহনপুর উপজেলার ধোরশা গ্রামের মৃত আবু বাক্কারের পুত্র কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বন্ধন ও তার বন্ধুরা যাওয়ার সময় মুখে টর্চ লাইটের আলো পড়ে। মুখে আলো পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক বাকবিতন্ডার এক পযার্য়ে ধাক্কাধাক্কি শুরু হয়।
ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল থেকে বন্ধন তার সহপাঠি সহ নিজ এলাকার কয়েক জনকে একত্র করে কালিগঞ্জ পার হাট এলাকায় সঙ্গবদ্ধ হয়ে আগে থেকেই ওঁৎ পেতে থাকে। সবজি ব্যবসায়ী মন্টু বেলা ১২ টার দিকে কালিগঞ্জ বাজারের আসলে বন্ধনের নেতৃত্বে ৪/৫জন মন্টুকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারপিট ও উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত মন্টুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, মুখে টর্চ লাইটের আলো পড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষর ছুরিকাঘাতে আহত মন্টু আলী চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে দশম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৩:১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২