ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা

লালপুরে তেল নিতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত যুবক, চালক-হেলপার আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৪৫৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে তেল নিতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত যুবক, চালক-হেলপার আটক

নাটোরের লালপুরে তেল নিতে যাওয়ার পথে ট্রাকচাপায় আশরাফুল ইসলাম নিহন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুর আনুমানিক ২টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের দক্ষিণ লালপুর এলাকায় লালপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম নিহন উপজেলার নাগশোষা গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থেকে আসা ঢাকা মেট্রো ট-১১-৪০৩৪ নম্বরের একটি দ্রুতগামী ট্রাক লালপুর ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বের হওয়ার সময় আশরাফুল ইসলামের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ট্রাক, মোটরসাইকেলসহ ট্রাকের চালক মোঃ কামরুল ইসলাম (৩০) ও হেলপার মোঃ শাহাদাত হোসেন (২০)কে আটক করেছে। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বাসিন্দা।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে তেল নিতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত যুবক, চালক-হেলপার আটক

আপডেট সময় : ০৪:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬