ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

গোদাগাড়ীতে মোটরসাইকেলে লুকানো ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২৩৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে মোটরসাইকেলে লুকানো ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের চেকপোস্টে ধরা পড়লো কৌশলে লুকানো মাদক; মামলা দায়ের

রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকানো ২২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে এক বা একাধিক মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে মোটরসাইকেলযোগে রাজশাহীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানো হয়। পরে মোটরসাইকেল আরোহীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হেরোইন পরিবহনের বিষয়টি স্বীকার করে।

গ্রেপ্তার ব্যক্তি হাবিবুল্লাহ, তিনি গোদাগাড়ী এলাকার বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের ভেতরে বিশেষভাবে লুকানো একটি টিস্যু ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভেতরে থাকা তিনটি পলিব্যাগ থেকে মোট ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যা উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দ করা হয়।

র‌্যাব জানায়, হাবিবুল্লাহ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি পর্যায়ে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

May 1, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে মোটরসাইকেলে লুকানো ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬