পঞ্চগড়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৮:২২:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ৮ম বছরে পদার্পন উদযাপন
পঞ্চগড়ে দেশের বহুল প্রচলিত জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ম বছরে পদার্পন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড়ের আঞ্চলিক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, দিশারী নাট্যগোষ্ঠীর পরিচালক রফিকুল ইসলাম এবং চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান।
পত্রিকাটির পঞ্চগড় জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম শহিদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির জেলা রিপোর্টার হারুন-অর-রশিদ, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রায়হান রকি, এসএ টিভির জেলা প্রতিনিধি কামরুজ্জামান টুটুল, মোহনা টিভির জেলা প্রতিনিধি রওশন জামিল চৌধুরী ডলার, নতুন সময় প্রতিনিধি মুস্তাক আহমেদ, ভোরের চেতনা প্রতিনিধি মার্শাদুল ইভেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দেশ রূপান্তরের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে কেক কেটে উৎসবমুখর পরিবেশে পত্রিকাটির ৮ম বছরে পদার্পন উদযাপন করা হয়।



















