ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় অ’জ্ঞাত যুবকের মৃ’ত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২২২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় অ’জ্ঞাত যুবকের মৃ’ত্যু

সাগরদাঁড়ি এক্সপ্রেসের আ/ঘা/তে দেহের অঙ্গ বিচ্ছিন্ন, পরিচয় শনাক্তে কাজ করছে রেলওয়ে পুলিশ

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে লোকমানপুর রেলস্টেশন থেকে প্রায় ২৫০ গজ পূর্বদিকে রেললাইনের সেকশন ২২৭/১ ও ২২৭/২ এর মাঝামাঝি স্থানে রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর বলে ধারণা করা হচ্ছে।

বাগাতিপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনায় নিহত যুবকের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এটি রেল দুর্ঘটনা হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা রেলওয়ে পুলিশ গ্রহণ করছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই আশুতোষ কুমার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি পাসপোর্ট উদ্ধার করা হলেও সেটির ছবির সঙ্গে নিহতের চেহারার মিল পাওয়া যায়নি।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির সহায়তা নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় অ’জ্ঞাত যুবকের মৃ’ত্যু

আপডেট সময় : ১২:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬