ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামেকে হামে ৩৭ শিশুর মৃত্যু, ২৭ জনই ছিল টিকাবঞ্চিত রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার, নিরাপদে নিষ্ক্রিয় নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়ছে খোলা তেল ও ডিমের দাম বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু রাজশাহীতে আঙুর চাষে সাফল্য, বছরে ২০ লাখ টাকার স্বপ্ন উদ্যোক্তা সাগরের

রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

হেনস্তার প্রতিবাদে কর্মসূচি, দাবি আদায় না হলে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তাহীনতার অভিযোগে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং রোগীরা পড়েছেন ভোগান্তিতে।

রামেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর ধারাবাহিকভাবে হেনস্তার ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের দ্বারা দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক হেনস্তার শিকার হন। পরদিন সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসকও একই ধরনের ঘটনার শিকার হন।

এই ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেন। একইসঙ্গে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

মানববন্ধনে ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, “আমাদের এক দফা দাবি—চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ডা. মোহাম্মদ নাসরুল্লাহ শেখ, ডা. আবিরা সুলতানা, ডা. তানিয়া আক্তার ও ডা. মো. শিবলী। তারা বলেন, নিরাপত্তাহীন পরিবেশে চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব নয়। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা নিতে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে। জরুরি বিভাগ চালু থাকলেও অন্যান্য সেবায় ধীরগতি দেখা গেছে।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

আপডেট সময় : ০৪:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬