ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পূর্ণ ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার

বাগাতিপাড়ায় র‍্যাবের অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৯৪২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় র‍্যাবের অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় র‍্যাবের অভিযানে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা এলাকায় লোকমানপুর-আড়ানী সড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার আরিফুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মালিগাছা এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন আরিফুল ইসলাম। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার দিন রাতেই গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‍্যাব।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, র‍্যাবের দায়েরকৃত মামলার আসামিকে থানা হাজতে রাখা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় র‍্যাবের অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬