
নাটোরের বাগাতিপাড়ায় র্যাবের অভিযানে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা এলাকায় লোকমানপুর-আড়ানী সড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার আরিফুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মালিগাছা এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন আরিফুল ইসলাম। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার দিন রাতেই গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র্যাব।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, র্যাবের দায়েরকৃত মামলার আসামিকে থানা হাজতে রাখা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.