ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

গোদাগাড়ীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২২৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ খেলায় উৎসবমুখর পরিবেশ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা রঙের ফেস্টুন, মুখোশ ও প্রতীকী উপকরণ।

শোভাযাত্রা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী সাঁওতাল নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি অতিথি মিস্টার জো-এর উপস্থিতি আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।

বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম এবং গোদাগাড়ী ভূ-উপরিস্থ পানি পরিশোধন প্রকল্পের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাইদুর রহমান, গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়ালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

দিনব্যাপী এই আয়োজনে আদিবাসী নাচ-গানের পাশাপাশি ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও লাঠিখেলা। প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা চত্বর এক মিলনমেলায় পরিণত হয়।

বাংলা নববর্ষকে ঘিরে এমন আয়োজন বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

আপডেট সময় : ০৮:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬