ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে লড়ছেন শরিফুল ইসলাম রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য আয়োজনে ঘুড়ি উৎসব নববর্ষে মানবিক উদ্যোগ: বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ লালপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃ/ত্যু স্বপ্ন নিয়ে প্রবাসে, ফিরল লাশ হয়ে-রাণীশংকৈলে সোহানের শেষযাত্রায় জনতার ঢল বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ২৫০ লালপুরে ১২০ ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক কৃষকের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি নওশাদ জমির

বাগাতিপাড়ায় অবৈধভাবে ডিজেল মজুদ ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৩২৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় অবৈধভাবে ডিজেল মজুদ ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

র‍্যাব-৫ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দয়ারামপুর বাজারের ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

নাটোরের বাগাতিপাড়ায় অবৈধভাবে ডিজেল মজুদ এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের উদ্যোগে পরিচালিত এক অভিযানে উপজেলার দয়ারামপুর বাজারের ‘ভাই ভাই অয়েল স্টোর’-এ এ অভিযান চালানো হয়। জরিমানাকৃত ব্যবসায়ী হলেন দোকানটির মালিক মো. সোহেল রানা (৩৫)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিষয়টি নজরদারিতে রাখছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন-এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানটিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দোকান মালিককে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

র‍্যাব জানায়, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, ভেজাল পণ্য এবং অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বাজারে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় অবৈধভাবে ডিজেল মজুদ ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৮:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬