গুরুদাসপুরে মোটরসাইকেল দু/র্ঘ/ট/নায় যুবক নিহত, দুই বন্ধু গুরুতর আহত
- আপডেট সময় : ০৯:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে

গুরুদাসপুরে মোটরসাইকেল দু/র্ঘ/ট/নায় যুবক নিহত, দুই বন্ধু গুরুতর আহত
বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে দুর্ঘটনা; একজনের অবস্থা আশঙ্কাজনক
নাটোরের গুরুদাসপুরে বুধবার (৮ এপ্রিল) দুপুরে এক মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু হিরা (১৯) ও রাজিব (১৮) গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনা ঘটে উপজেলার বিলদহর-চাচকৈড় সড়কের যোগেন্দ্রনগর এলাকায়, যেখানে মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নিহত নাহিদ সিংড়া উপজেলার কৃষ্ণনগর এলাকার রেজাউলের ছেলে। আহতরা হলেন গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী এলাকার রতনের ছেলে হিরা এবং হরদমা গ্রামের রাজিব। তারা তিনজনই বন্ধু ছিলেন।
দুর্ঘটনার পর নাহিদকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত রাজিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত হিরা বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। তাদের ধারণা, বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, “ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”



















