ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও ‘ভুয়া বিল’ বন্ধের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২৬৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও ‘ভুয়া বিল’ বন্ধের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

নেসকোর বিরুদ্ধে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ; ৭ দিনের আলটিমেটাম নাগরিক কমিটির

রাজশাহীর গোদাগাড়ীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাধারণ মানুষ।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী ডাইংপাড়া মোড়ে ‘নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি’র ব্যানারে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নেসকো গ্রাহকদের ওপর জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দিচ্ছে। তাদের দাবি, এসব মিটারে রিচার্জের পর দ্রুত টাকা শেষ হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আগের তুলনায় কয়েকগুণ বেশি বিল আসছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

কর্মসূচিতে প্রধান বক্তা ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস বলেন, “আমরা নেসকোর এই গণবিরোধী সিদ্ধান্ত মানি না। প্রিপেইড মিটারের নামে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। অবিলম্বে এই মিটার স্থাপন বন্ধ করতে হবে এবং সাধারণ গ্রাহকদের হয়রানি ও ভুয়া বিল পাঠানো বন্ধ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মাহবুবর রহমান বিপ্লব বলেন, “জনগণের পকেট কাটার এই উৎসব বন্ধ করুন। বিদ্যুৎ বিলের নামে যে লুটপাট চলছে, তা বরদাশত করা হবে না। কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সামাজিক সংগঠন ‘সমাজ ও মানবকল্যাণ’-এর মহাসচিব নুরে আলম অহিদ এবং প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আলটিমেটাম দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত এবং অতিরিক্ত বিল সংশোধন করা না হলে নেসকো কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

March 28, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও ‘ভুয়া বিল’ বন্ধের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬