ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

নাটোরে পৃথক সড়ক দু/র্ঘ/ট/না/য় নি’হত ২, আহত ১

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে

Collected Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে পৃথক সড়ক দু/র্ঘ/ট/না/য় নি’হত ২, আহত ১

বনপাড়ায় বাস-মোটরসাইকেল ও সদর উপজেলায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণহানি

নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৭ মার্চ) রাতে নাটোরের বড়াইগ্রাম ও সদর উপজেলার পৃথক দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় রাত সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল আজিজ নিহত হন। তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মোটরসাইকেলে করে পিতা-পুত্র মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছেলেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

অন্যদিকে, রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার নওপাড়া জুট মিলের সামনে আলুবোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মিন্টু (৩২) নামে এক ইজিবাইক চালক নিহত হন। তিনি সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের আয়ুব আলীর ছেলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক নওপাড়া ফ্লাসি প্লাস জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মিন্টুকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ইজিবাইকটি জব্দ করা হয়েছে এবং পলাতকদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে পৃথক সড়ক দু/র্ঘ/ট/না/য় নি’হত ২, আহত ১

আপডেট সময় : ০১:৩৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬