ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় এসএসসি ২০০৩-০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নে ২০১৯ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নে ২০১৯ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

ঈদ উপলক্ষে প্রতিজনকে ১০ কেজি করে চাল প্রদান

সরকারের বিশেষ বরাদ্দের আওতায় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১৯ জন উপকারভোগীর মাঝে এই ভিজিএফের চাল বিতরণ করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে প্রতিজন হতদরিদ্র ব্যক্তিকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

জানা গেছে, সরকারের বিশেষ বরাদ্দের আওতায় ইউনিয়নের জনপ্রতিনিধিরা সরেজমিনে যাচাই-বাছাই করে উপকারভোগীদের একটি তালিকা প্রস্তুত করেন। এরপর সংখ্যানুপাতিক হারে ওয়ার্ডভিত্তিক বিভাজনের মাধ্যমে উপকারভোগীদের কাছে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে তদারকির জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন, প্যানেল চেয়ারম্যান ইয়াসিন আলী, ইউপি সদস্য রশিদুল ইসলাম, সৈয়দ আলীসহ অন্যান্য জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা।

ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, “ভিজিএফ চাল বিতরণে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। তবে ইউনিয়নে হতদরিদ্র মানুষের সংখ্যা বরাদ্দের তুলনায় বেশি। বিষয়টি সরকারের বিবেচনায় নেওয়া প্রয়োজন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নে ২০১৯ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

আপডেট সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬