ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম

রাজশাহীতে ১৩ মামলার আসামি মিলন গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২১৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ১৩ মামলার আসামি মিলন গ্রেপ্তার

সংঘবদ্ধ ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা দাবি র‍্যাবের; শাহমখদুম থানা এলাকায় অভিযান

রাজশাহীতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতি ও ছিনতাই চক্রের এক মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিলন। তিনি রাজশাহী মহানগরের শাহমখদুম থানা এলাকার বাসিন্দা।

র‍্যাব জানিয়েছে, মিলনের বিরুদ্ধে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশের ওপর হামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল সোমবার বিকেল ৫টার দিকে মহানগরের শাহমখদুম থানার এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাবের দাবি, দীর্ঘদিন ধরে মিলন সংঘবদ্ধ একটি ডাকাতি ও ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত থেকে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিলন সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজশাহীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ১৩ মামলার আসামি মিলন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬