ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় এসএসসি ২০০৩-০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

বাউয়েটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, কাদিরাবাদ, নাটোর:
  • আপডেট সময় : ০৮:০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়ার মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সূর্যোদয়ের সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। একই সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন।

পরে উপাচার্য বাউয়েট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে বড়াল হল, বনলতা হল ও রেন্টাল হলের প্রভোস্টগণ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

collected

দ্বিতীয় পর্বে বাউয়েট ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের উদ্যোগে বাউয়েট প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব.), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক), শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া বাদ যোহর বাউয়েট কেন্দ্রীয় মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আপডেট সময় : ০৮:০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬