ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুতুল মন্ত্রী হওয়ায় বাগাতিপাড়ায় মিঠুর নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৯৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুতুল মন্ত্রী হওয়ায় বাগাতিপাড়ায় মিঠুর নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে ঘিরে নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশ

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় নাটোরের বাগাতিপাড়া উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আনন্দঘন এই উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি ও জিলাপি বিতরণ এবং খণ্ড খণ্ড আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জড়ো হয়ে আনন্দ মিছিল করেন। পরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি ও জিলাপি বিতরণ করে তারা আনন্দ ভাগাভাগি করেন। বিশেষ করে বিহাড়কোল মোড় এলাকায় অনুষ্ঠিত খণ্ড মিছিলে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

collected

সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন মিঠুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিনাহাজুর রহমান মনির, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মিলন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহারিয়ার মো. শাহিন, সোনালী ব্যাংক বাগাতিপাড়া শাখা জিয়া পরিষদের সভাপতি জাহাঙ্গীর সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সম্প্রতি মন্ত্রিসভার শপথের আহ্বান পাওয়ার পর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। প্রকাশিত তালিকার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়।

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হয়ে তিনি ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন পর তাঁর এই বিজয় এবং মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে ঘিরে স্থানীয়দের মাঝে নতুন আশাবাদ তৈরি হয়েছে।

নেতাকর্মীরা জানান, তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেশের পাশাপাশি এলাকার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে-এমন প্রত্যাশাই সবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুতুল মন্ত্রী হওয়ায় বাগাতিপাড়ায় মিঠুর নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০১:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬