ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

নাটোরে বাসের ধাক্কায় পথচারী নিহত

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪১১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে বাসের ধাক্কায় পথচারী নিহত

ঢাকায় যাওয়ার পথে হয়বতপুর বাজারে মর্মান্তিক দুর্ঘটনা

নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় চলন্ত বাসের ধাক্কায় মোঃ শফিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম নাটোর সদর উপজেলার ইব্রাহিমপুর মধ্যপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন শফিকুল ইসলাম। হয়বতপুর বাজারে পৌঁছালে তার সন্তান খাবারের জন্য কান্না করলে তিনি খাবার কিনতে রাস্তা পারাপারের চেষ্টা করেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী আর এম পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৯৯৭৮) একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

February 13, 2026
নাটোরে বাসের ধাক্কায় পথচারী নিহত
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে বাসের ধাক্কায় পথচারী নিহত

আপডেট সময় : ০১:১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬