ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০

একটি দল নির্বাচন চায় না, জনগণের কল্যাণও চায় না: পঞ্চগড়ে মির্জা ফখরুল

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০২:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি দল নির্বাচন চায় না, জনগণের কল্যাণও চায় না: পঞ্চগড়ে মির্জা ফখরুল

দেবীগঞ্জের জনসভায় বিএনপি মহাসচিবের অভিযোগ; সবাইকে সজাগ থাকার আহ্বান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি দল সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলটি নির্বাচন চায় না এবং জনগণের কল্যাণেও কাজ করে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দেবদারু তলায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। পঞ্চগড়-2 (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের পক্ষে এ জনসভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের শুরুতে একটি দল জুলাই সনদ সম্পূর্ণ বাস্তবায়ন না হলে নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছিল। পরে তারা নির্বাচনে অংশ নেয় এবং নির্বাচন বর্জনের কথাও বাস্তবায়ন করেনি। এ কারণে দলটির অবস্থান ও বক্তব্যে বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা শক্তির হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় না। যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমানে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সমস্যা তৈরির চেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সবাইকে সজাগ থাকতে হবে এবং কোনোভাবেই নির্বাচন বানচাল হতে দেওয়া যাবে না। তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বিজয়ের নির্বাচনে পরিণত করার আহ্বান জানান।

বিএনপির ইতিহাস তুলে ধরে মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সময় মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু হয় এবং দেশের অর্থনীতি স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি দাবি করেন, দেশের মানুষের চাহিদা পূরণ ও একটি স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে বিএনপিই সক্ষম। একই সঙ্গে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একটি দল নির্বাচন চায় না, জনগণের কল্যাণও চায় না: পঞ্চগড়ে মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬