ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিএনপি প্রার্থীর ব্যানারে অগ্নিসংযোগ ও ছবি বিকৃতির অভিযোগ, সংবাদ সম্মেলন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):
  • আপডেট সময় : ০৩:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ২১৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বিএনপি প্রার্থীর ব্যানারে অগ্নিসংযোগ ও ছবি বিকৃতির অভিযোগ, সংবাদ সম্মেলনচল্লেচতেদ

তেতুলিয়া ও সদর থানায় দুটি জিডি, ঘটনাকে ‘অসুস্থ রাজনীতির বহিঃপ্রকাশ’ বললেন প্রার্থী এজেন্ট

পঞ্চগড়-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগ ও ছবি বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের বিএনপি প্রার্থীর এজেন্ট ব্যারিস্টার নওফল জমির। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের ব্যানার পুড়িয়ে ফেলা হয়েছে এবং তার ছবি বিকৃত করা হয়েছে।

তিনি জানান, তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের উত্তর সন্ন্যাসীপাড়া এবং পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

ব্যারিস্টার নওফল জমির বলেন, “এ ধরনের কাজ অসুস্থ রাজনীতির পরিচায়ক। রাজনীতিতে মতের পার্থক্য থাকবে—একজন হারবে, আরেকজন জিতবে। কিন্তু এভাবে ব্যানার পোড়ানো ও ছবি বিকৃত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনার কারণে নির্বাচনী পরিবেশ নিয়ে আমরা মর্মাহত ও শঙ্কিত। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।”

এ ঘটনায় তেতুলিয়া ও পঞ্চগড় সদর থানায় পৃথকভাবে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান, যুবদল নেতা হায়তুন আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বিএনপি প্রার্থীর ব্যানারে অগ্নিসংযোগ ও ছবি বিকৃতির অভিযোগ, সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬