ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে হিন্দু পরিবারের ১১ একর জমি উদ্ধার ও নিরাপত্তাহীনতার অভিযোগে সংবাদ সম্মেলন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ২০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে হিন্দু পরিবারের ১১ একর জমি উদ্ধার ও নিরাপত্তাহীনতার অভিযোগে সংবাদ সম্মেলন

দীর্ঘদিন ধরে জবরদখল, হুমকি ও ভয়ে খাস জমিতে মানবেতর জীবনযাপনের অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নাচনমুহুরী গ্রামে সংখ্যালঘু এক হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবরদখল এবং নিরাপত্তাহীনতার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগীর নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বর্গীয় সুপ্রজিতের ছেলে ভুক্তভোগী শ্রী সঞ্জয়।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নাচনমুহুরী গ্রামে তাদের পৈত্রিক মালিকানাধীন ১১ একর ৪৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক দখল করে রেখেছে। একসময় এসব জমি বর্গা হিসেবে চাষাবাদ করা হলেও তার দাদার মৃত্যুর পর বর্গার অংশ দিতে অস্বীকৃতি জানানো হয়।

তিনি আরও জানান, আর্থিক সংকট ও চিকিৎসার অভাবে তার পিতাও পরবর্তীতে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই দখলদাররা জমি সম্পূর্ণভাবে নিজেদের দখলে নিয়ে নেয়।

শ্রী সঞ্জয় বলেন, গত ৫ আগস্টের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলদাররা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। বর্তমানে পরিবারটি সরকারি খাস জমিতে টিনের ঘরে মানবেতর জীবনযাপন করছে এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি অবিলম্বে পৈত্রিক সম্পত্তি উদ্ধার এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি বিষয়টি জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে হিন্দু পরিবারের ১১ একর জমি উদ্ধার ও নিরাপত্তাহীনতার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬