ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ লালপুরে সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রাণীনগরে আনসার-ভিডিপি সঞ্জীবন প্লাটুন ক্লাবের ৬৪ সদস্যের কমিটি গঠন আ.লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের কেনাকাটা ও ব্যাংক নিলামে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবগঞ্জে ২২৪ বোতল এস্কাফ সিরাপ ও ১৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক পঞ্চগড়ে বায়ুদূষণবিরোধী অভিযানে বালি ব্যবসায়ী ও ফিলিং স্টেশনকে জরিমানা সি-ক্যাটাগরির ফার্মেসি কোর্স যৌথভাবে পরিচালনার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৫০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল : মির্জা ফখরুল

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি, ফ্যামিলি ও কৃষি কার্ডের ঘোষণা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।” তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, দেশ ছেড়ে যাইনি।

শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে ভয়টা পান, সেই ভয় আর থাকবে না। আমরা সবাই সমান, একই দেশের নাগরিক। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, আগে রাজনীতিতে দুটি পক্ষ ছিল—নৌকা ও ধানের শীষ। এবার নৌকা নেই। রাজনৈতিক পরিস্থিতির কারণে নৌকা প্রতীক মাঠে নেই। নতুন একটি দল মাঠে এসেছে। জামায়াত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইছে উল্লেখ করে তিনি বলেন, “যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা লুটপাটে জড়িত ছিল, তারা আজ ভোট চাইছে।”

বিএনপি মহাসচিব বলেন, “আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি। আমরা কাজে বিশ্বাস করি।” ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ড হবে মা-বোনদের শক্তি, যার মাধ্যমে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য, স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাওয়া যাবে।

এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর মাধ্যমে ন্যায্যমূল্যে সার-বীজ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

গণসংযোগকালে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

January 24, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬