ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাউয়েট, কাদিরাবাদ:
  • আপডেট সময় : ০৮:২১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৪০০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েট ক্যাম্পাসে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২১ জানুয়ারি) বাউয়েটের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার অসহায় ও শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

collected

এ সময় উপাচার্য বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক দায়িত্ব। বাউয়েট শুধু শিক্ষার প্রসারেই নয়, মানবিক কার্যক্রমেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা ও পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মো. বরকত উল্লাহ। কর্মসূচিতে বাউয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৮:২১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬