ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

ঝিনাইগাতীতে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও লুটপাট নারীসহ ৩ জন জখম, আদালতে মামলা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ২৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও লুটপাট নারীসহ ৩ জন জখম, আদালতে মামলা

বসতবাড়িতে ঢুকে কুপিয়ে-পিটিয়ে আহত করার অভিযোগ, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের দাবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে ঢুকে নারীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাটের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী সি.আর আমলী আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী কান্দুলী গ্রামের মো. নূর জামাল অভিযোগ করেন, গত ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আব্দুল আল মামুন বিপ্লব, ফারুক মিয়া, মিশুক মিয়া ও পুলক মিয়া পূর্বশত্রুতার জের ধরে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রসহ তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

বাদীর স্ত্রী মোছা. ময়না ও প্রতিবেশী মোছা. সুফিয়া বেগম গালিগালাজে বাধা দিলে আসামিদের একজনের নির্দেশে হত্যার উদ্দেশ্যে মোছা. ময়নাকে ধারালো রামদা দিয়ে কোপ মারার চেষ্টা করা হয়। কোপটি তার বাম চোখের ভ্রুর ওপর কপালে লাগে, এতে তিনি গুরুতর আহত হন। এরপর গলা চেপে হত্যার চেষ্টা করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সময় মোছা. ময়নার গলায় থাকা আনুমানিক দুই লাখ টাকা মূল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। অপরদিকে মোছা. সুফিয়া বেগমকে লোহার রড দিয়ে আঘাত করলে তার ডান হাতের কব্জি ভেঙে যায়। এছাড়া রাসেল মিয়া নামের আরেক ব্যক্তি বাঁশের লাঠির আঘাতে আহত হন।

বাদীর অভিযোগে আরও বলা হয়, ঘটনার একপর্যায়ে আসামিদের একজন ঘরের ভেতরে ঢুকে বিছানার নিচে রাখা গরু কেনার জন্য জমানো এক লাখ টাকা চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর বাদী ঝিনাইগাতী সি.আর আমলী আদালতে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল আল মামুন বিপ্লবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও লুটপাট নারীসহ ৩ জন জখম, আদালতে মামলা

আপডেট সময় : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬