ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

রাজশাহীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৩৮১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

লিলিহল মোড়ে পেছন থেকে ট্রাকের ধাক্কা; ঘটনাস্থলেই ১০ বছরের সাদের প্রাণহানি, চালক পলাতক

রাজশাহীতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় সাদ আলী (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজশাহী নগরীর লিলিহল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ লালমনিরহাট জেলার লিয়াকত আলী লিটনের ছেলে। তিনি বাবার সঙ্গে রাজশাহীতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, দুপুরে সাদ ও তার বাবা লিটন মোটরসাইকেল যোগে আমচত্বর এলাকা থেকে কাশিয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। লিলিহল মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাদ ছিটকে সড়কে পড়লে একই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক দ্রুত ট্রাকসহ পালিয়ে যায়।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী বলেন, “দুর্ঘটনায় সাদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পলাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫