ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

রাণীশংকৈলে মোটরসাইকেল দুর্ঘটনায় সমাজসেবা ইউনিয়ন কর্মী নিহত, আহত সহকর্মী

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে মোটরসাইকেল দুর্ঘটনায় সমাজসেবা ইউনিয়ন কর্মী নিহত, আহত সহকর্মী

ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়া—পিকআপের চাপায় প্রাণ গেল মাহাবুবের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহাবুব আলম দুলাল (৩৭) নামে এক সমাজসেবা ইউনিয়ন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকর্মী খায়রুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) সকালে খুটিয়াটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুব আলম বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। আর আহত খায়রুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ফকদমপুর গ্রামের পলি উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে দুজন একই মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ওভারটেক করার মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক তখনই নেকমরদগামী একটি কাভার্ড ভ্যান (পিকআপ) মাহাবুবের ওপর দিয়ে চলে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব আলমকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় খায়রুল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমসহ সহকর্মীরা হাসপাতালে ছুটে যান। সহকর্মীকে হারিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার এসআই কমলেস জানান,
“ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।”

November 30, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে মোটরসাইকেল দুর্ঘটনায় সমাজসেবা ইউনিয়ন কর্মী নিহত, আহত সহকর্মী

আপডেট সময় : ০২:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫