
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহাবুব আলম দুলাল (৩৭) নামে এক সমাজসেবা ইউনিয়ন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকর্মী খায়রুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) সকালে খুটিয়াটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুব আলম বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। আর আহত খায়রুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ফকদমপুর গ্রামের পলি উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে দুজন একই মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ওভারটেক করার মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক তখনই নেকমরদগামী একটি কাভার্ড ভ্যান (পিকআপ) মাহাবুবের ওপর দিয়ে চলে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব আলমকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় খায়রুল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমসহ সহকর্মীরা হাসপাতালে ছুটে যান। সহকর্মীকে হারিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার এসআই কমলেস জানান,
“ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.