ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি

নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী পুতুলকে ‘লাল কার্ড’ দেখালেন রাজনপন্থীরা

ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:২৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী পুতুলকে ‘লাল কার্ড’ দেখালেন রাজনপন্থীরা

মনোনয়ন বাতিলের দাবিতে মালঞ্চি বাজারে বিক্ষোভ; তৃণমূলের মতামত উপেক্ষার অভিযোগ

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে রাজনপন্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি মালঞ্চি বাজার থেকে শুরু হয়ে দয়ারামপুর ও চাঁদপুর এলাকায় প্রদক্ষিণ শেষে মালঞ্চি রেলগেটে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুতুলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।

বিক্ষোভে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মান্নাফ, যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ দুলাল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে নাটোর-১ আসনে ‘সিন্ডিকেট ও চাঁদাবাজদের’ সমর্থনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, ডা. রাজন এ অঞ্চলের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। তাই ঘোষিত প্রার্থী পুতুলের মনোনয়ন বাতিল করে ডা. রাজনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানান তারা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের চারটি আসনের মধ্যে তিনটিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে নাটোর-১ আসনে প্রার্থী ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মাঝে বিরোধ সৃষ্টি হয়েছে, যা ঘিরে চলছে বিভিন্ন কর্মসূচি ও প্রতিবাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী পুতুলকে ‘লাল কার্ড’ দেখালেন রাজনপন্থীরা

আপডেট সময় : ০৮:২৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫