ঢাকা ১২:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

ছয় বছরেও উদ্বোধন হয়নি রাণীশংকৈল মডেল মসজিদ

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৫৩০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছয় বছরেও উদ্বোধন হয়নি রাণীশংকৈল মডেল মসজিদ

১২ কোটি টাকায় নির্মিত হলেও এখনো নামাজের ব্যবস্থা হয়নি- ভ্যারিয়েশন জটিলতায় থমকে আছে উদ্বোধন

ভিত্তিপ্রস্তর স্থাপনের ছয় বছর পার হলেও এখনো উদ্বোধন হয়নি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের। ২০১৯ সালের ৪ নভেম্বর পৌরশহরের হেলিপ্যাড মাঠে প্রায় ৫০ শতক জমির ওপর এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১২ কোটি ৪৮ লাখ টাকায় নির্মাণের কাজ ১৮ মাসে শেষ করার কথা থাকলেও এতদিন পরও মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ভবনের অধিকাংশ কাজ শেষ হলেও এখনো বিদ্যুৎ সংযোগ ও ভেতরের কিছু আনুষঙ্গিক কাজ অসম্পূর্ণ। ফলে উদ্বোধনের প্রক্রিয়া থেমে আছে।

ইসলামিক ফাউন্ডেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মসজিদে ইমাম ও খতিবসহ কর্মচারীদের নিয়োগ সম্পন্ন হলেও ভ্যারিয়েশন সংক্রান্ত কিছু প্রশাসনিক জটিলতায় কাজ আটকে আছে।”

ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজিদার রহমান বলেন, “বিদ্যুৎ সংযোগ এবং কিছু নতুন কাজ সংযোজনের কারণে ভ্যারিয়েশন অনুমোদন প্রক্রিয়াধীন। অনুমোদন পেলেই উদ্বোধন কার্যক্রম শুরু করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম বলেন, “আমি নতুন যোগ দিয়েছি। বিষয়টি যাচাই করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি-দীর্ঘদিন ধরে নামাজের জন্য মসজিদটি ব্যবহার করতে না পারায় তারা হতাশ। তারা দ্রুত উদ্বোধনের মাধ্যমে মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছয় বছরেও উদ্বোধন হয়নি রাণীশংকৈল মডেল মসজিদ

আপডেট সময় : ০৩:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫