ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দুর্গাপুরে এমপির পিএস’র করা মামলায় ইউপি চেয়ারম্যানসহ চারজন কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২ ২৯৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপুরে এমপির পিএস’র করা মামলায়
ইউপি চেয়ারম্যানসহ চারজন কারাগারে

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
দুর্গাপুরে এমপির পিএস’র করা মামলায়
ইউপি চেয়ারম্যানসহ চারজন কারাগারে।
রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মুনসুর রহমানের ব্যক্তিগত সহকারীর দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পানানগর ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামী লীগ নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, দুর্গাপুর উপজেলার পানানগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার আলী খাঁ এর নেতৃত্বে বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম কহিদুল ইসলাম, পানানগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু মাষ্টার ও মাহবুবুর রহমান লাল্টু স্থানীয় নেতৃবৃন্দদের দিয়ে কালিনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান রহমানের নামে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন।

উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে পরদিন এমপির লোকজন দুর্গাপুর উপজেলায় ব্যাক্তিগত কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন। এরপর ৩০ জানুয়ারী সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারি শফিকুল ইসলাম তরফদার বাদী হয়ে উক্ত চারজনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলায় পানানগর ইউপি য়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার আলী খাঁ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম কহিদুল ইসলাম, পানানগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু মাষ্টার ও মাহবুবুর রহমান লাল্টু উচ্চ আদালত থেকে ৬সপ্তাহের আগাম জামিন নেন। উচ্চ আদালত থেকে নেয়ার জামিনের মেয়াদ গত ৩০ মার্চ শেষ হয়। এরপর আজ রোববার রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহার এর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বাদী ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের যুক্তিতর্ক শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহার আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে এমপির পিএস’র করা মামলায় ইউপি চেয়ারম্যানসহ চারজন কারাগারে

আপডেট সময় : ০১:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২