ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা দাবি, মহিলা দলের নেত্রীর অডিও ফাঁস গোমস্তাপুরে ২ বছর শা/রী/রি/ক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, শামীমের বাড়িতে রোজীর অনশন রাণীনগরে আধা কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বিষয়ে মতবিনিময় সভা ৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল ভারতীয় বিএসএফ রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে গোলাগুলি, ৪ রাউন্ড গুলি উদ্ধার পঞ্চগড়ে ১০ জনকে পুশইনের চেষ্টা ঘিরে জটিলতার অবসান, ৭০ ঘণ্টা পর সরিয়ে নিল বিএসএফ মোহনপুরে বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভা পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান, অকেজো করা হয় এস্কেভেটর নাটোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, পুষ্টি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ

ভুয়া বিয়ে করে একসঙ্গে বসবাস, তরুণী গর্ভবতী হলে পালানো যুবক গ্রেপ্তার

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০২:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুয়া বিয়ে করে একসঙ্গে বসবাস, তরুণী গর্ভবতী হলে পালানো যুবক গ্রেপ্তার

লিবিয়াফেরত মাসুম মণ্ডল (২৭) নামে এক যুবক ফেসবুকে পরিচিত এক তরুণীকে ভুয়া কাগজপত্রে বিয়ে করে একসঙ্গে বসবাসের পর গর্ভবতী হলে পালিয়ে যান। পরে আদালতের নির্দেশে মামলা হলে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৫, সদর কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৯ অক্টোবর) সকালে জানানো হয়-মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহীর বিমানবন্দর এলাকা থেকে মাসুম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথুলি পূর্বপাড়া গ্রামে।

র‌্যাব জানায়, ঢাকায় কর্মরত ওই তরুণীর সঙ্গে লিবিয়ায় থাকাকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাসুম মণ্ডলের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে দেড় বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ১১ ফেব্রুয়ারি দেশে ফিরে মাসুম ওই তরুণীর গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে জাল কাগজপত্র তৈরি করে বিয়ের নাটক সাজান এবং স্বামী-স্ত্রী পরিচয়ে গাজীপুরে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

কিছুদিন পর তরুণী গর্ভবতী হলে মাসুম তাকে ছেড়ে পালিয়ে যান। পরে তরুণী স্বামীর বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদা চাইলে মাসুম তাকে মারধর করে এবং হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

পরবর্তীতে তরুণী আদালতের আশ্রয় নেন। আদালতের নির্দেশে গত সেপ্টেম্বরে বগুড়ার শিবগঞ্জ থানায় মাসুম মণ্ডলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়।

মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম মণ্ডল অভিযোগের সত্যতা স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব। পরবর্তীতে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভুয়া বিয়ে করে একসঙ্গে বসবাস, তরুণী গর্ভবতী হলে পালানো যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫