ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন

সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও ছাত্রশিবিরের জয়

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৫৭২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও ছাত্রশিবিরের জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের পর এবার সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনেও প্রভাব বিস্তার করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৭ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রশিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে ৩ জন, একজন সাবেক সমন্বয়ক এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের মধ্যে রয়েছেন- রাকসুর নবনির্বাচিত ভিপি ও ছাত্রশিবির-সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা,
আকিল বিন তালেব, রাকসুর নবনির্বাচিত এজিএস এস এম সালমান সাব্বির, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “আমরা চেষ্টা করেছি নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। শিক্ষার্থীরা আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। আমি বিশ্বাস করি, যারা নির্বাচিত হয়েছেন, তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন।”

রাকসু, হল সংসদ ও সিনেট-সবকটিতেই শিবির-সমর্থিত প্রার্থীদের সাফল্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

October 17, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও ছাত্রশিবিরের জয়

আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫