ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও ছাত্রশিবিরের জয়

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৫০২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও ছাত্রশিবিরের জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের পর এবার সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনেও প্রভাব বিস্তার করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৭ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রশিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে ৩ জন, একজন সাবেক সমন্বয়ক এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের মধ্যে রয়েছেন- রাকসুর নবনির্বাচিত ভিপি ও ছাত্রশিবির-সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা,
আকিল বিন তালেব, রাকসুর নবনির্বাচিত এজিএস এস এম সালমান সাব্বির, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “আমরা চেষ্টা করেছি নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। শিক্ষার্থীরা আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। আমি বিশ্বাস করি, যারা নির্বাচিত হয়েছেন, তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন।”

রাকসু, হল সংসদ ও সিনেট-সবকটিতেই শিবির-সমর্থিত প্রার্থীদের সাফল্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও ছাত্রশিবিরের জয়

আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫