ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাধনগর স্টেশন সড়কের পাশে অসুস্থ বৃদ্ধ, শেষ ভরসা যেন কেউ একজন গোদাগাড়ীতে পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার জামায়াত প্রার্থীর বাগাতিপাড়ায় ভ্যান নিয়ে পালানোর আগেই হাতেনাতে আটক চোর লালপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’, অপরাধ দমনে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার শ্রীবরদীতে পৃথক অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা

বায়ু দূষণ রোধে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবরে ব্যারিস্টার নওশাদ জমিরের স্বারকলিপি

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৪:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৪৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বায়ু দূষণ রোধে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবরে ব্যারিস্টার নওশাদ জমিরের স্বারকলিপি

পঞ্চগড়ে বায়ুদূষণ রোধে কার্যকর ভূমিকা সহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে তাঁর ছোট ভাই ব্যারিস্টার মুহম্মদ নওফল জমির এ স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, বায়ুদূষণ এখন একটি বৈশ্বিক সমস্যা হলেও বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। পঞ্চগড়েও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে যত্রতত্র বালু-পাথর স্তুপ করে রাখা, অনিয়ন্ত্রিত পরিবহন ও পরিবহনের সময় সড়কে পড়ে যাওয়া ধুলাবালি বায়ুদূষণের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নওশাদ জমিরের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, স্থানীয় অর্থনীতির জন্য বালু-পাথর ব্যবসা গুরুত্বপূর্ণ হলেও এর সঙ্গে যুক্ত শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি অত্যন্ত বেশি। অধিকাংশ শ্রমিক সচেতনতার অভাব ও সুরক্ষা সামগ্রীর অভাবে নানা রোগ সহ শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বায়ু দূষণ রোধে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবরে ব্যারিস্টার নওশাদ জমিরের স্বারকলিপি

আপডেট সময় : ০৪:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫