ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে নারী নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে আটক ২

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২২২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতীতে নারী নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে আটক ২

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে এক গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একই গ্রামের এক পরিবারের বিরুদ্ধে। শনিবার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী রাশিদা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আক্রাম হোসেনের ছেলে ফজলুল করিম ও ফরহাদ হোসেনকে আটক করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গুচ্ছগ্রামের বাসিন্দা রাশিদা বেগমের সঙ্গে একই এলাকার আক্রাম হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সকালে রাশিদা বেগম নিজ ঘরে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী আক্রাম হোসেন ও তার ছেলেরা পূর্ব শত্রুতার জেরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা রাশিদাকে টেনে-হিঁচড়ে বাড়ি থেকে বের করে এনে শারীরিকভাবে লাঞ্ছিত ও বিবস্ত্র করে মারধর করে।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাশিদা বেগমকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী রাশিদা বেগম বলেন, “আক্রাম হোসেন ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে আমার পরিবারের সঙ্গে বিরোধ করে আসছে। পূর্বেও তারা আমার ঘরের মিটার, দরজা ও জানালা জোরপূর্বক নিয়ে গেছে। তাদের ভয়ে আমি সবসময় নিরাপত্তাহীনতায় ভুগছি।”

স্থানীয়রা জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, “দুইজনকে আটক করা হয়েছে এবং লিখিত অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

October 12, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের ঝিনাইগাতীতে নারী নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে আটক ২

আপডেট সময় : ০৬:৩৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫